Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Earthquake :ভূমিকম্পে কাঁপল কলম্বিয়ার রাজধানী

Earthquake shakes the capital of Colombia
Earthquake shakes the capital of Colombia

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। এতে একজন নিহত হয়েছেন।

এদিকে ভূমিকম্পের পর আতঙ্কে কলম্বিয়ার রাজধানীর বাসিন্দারা বাড়িঘরের বাইরে রাস্তায় বেরিয়ে আসেন। শুক্রবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়ার রাজধানী বোগোটাতে আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে এই ভূমিকম্পের মাত্রা ৬.১ ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা।রাজধানী বোগোটার কাছেই কাজ করেন ৪৩ বছর বয়সী অ্যাড্রিয়ান অ্যালারকন। তিনি বলেছেন, ‘এটি (ভূমিকম্প) শক্তিশালী ছিল এবং দীর্ঘ সময় ধরে চলেছিল। আমি আতঙ্কগ্রস্ত। জীবন এক সেকেন্ডে বদলে যায়। কিছুই করার থাকে না, জীবন বাঁচানোর জন্য শুধু দৌড়ানোই তখন কাজ।’

এদিকে ভূমিকম্পের জেরে কলম্বিয়ার রাজধানীতে এক নারী নিহত হয়েছেন। আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ বলেছেন, রাজধানীর দক্ষিণ-পূর্বে এই ট্র্যাজেডি আঘাত হানে এবং সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান।’

লোপেজ বলেন, ‘এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত: ভূমিকম্পের সময় এক নারী ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে লাফ দেন, আর সেটি স্পষ্টতই আতঙ্কের কারণে। আমরা মেডিকেল টিম নিয়ে ওই বাড়িতে যারা তার সাথে ছিল তাদের সাথে আছি।’

অন্যদিকে কলম্বিয়ার কংগ্রেস তাদের চেম্বার অব রিপ্রেজেন্টেটিভসে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে চেম্বার অব রিপ্রেজেন্টেটিভস এক্স-এ পোস্ট করা একটি বার্তায় উল্লেখ করেছে।

কলম্বিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্যালভারিও পৌরসভা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ওই এলাকার বাড়িঘরের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া কাছাকাছি ভিলাভিসেনসিওতে ভূমিধসের খবর দিয়ে এই সংস্থাটি বলেছে, তাদের কর্মীরা আরও ক্ষয়ক্ষতি শনাক্তের জন্য পরীক্ষা করছে।রয়টার্স বলছে, ভূমিকম্পের প্রাথমিক কম্পনের কয়েক মিনিট পর আফটারশক অনুভূত হয় এবং সেসময়ই শহরের লোকজন আতঙ্কে রাস্তায় ভিড় করেন। কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা দ্বিতীয় ভূমিকম্পটি ৫.৬ মাত্রায় ছিল বলে ধারণা করছে।এছাড়া এর পরের আফটারশকটি ৪.৮ মাত্রার ছিল বলেও জানানো হয়েছে।

You might also like!