Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Dozens feared dead after boat incident off Cape Verde:মাঝসমুদ্রে ডুবল শরণার্থী বোঝাই নৌকা, মৃত্যু ৬০ জনের

Dozens feared dead after boat incident off Cape Verde
Dozens feared dead after boat incident off Cape Verde

 

কেপটাউন  : আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশ কেপ ভার্দের উপকূলের কাছে আটলান্টিক সাগরে শরণার্থী বোঝাই নৌকা অন্তত ৬০ জনের মৃত্যু হল। নৌকা টি সেনেগাল থেকে রওনা হয়েছিল বলে জানা যাচ্ছে। পশ্চিম আফ্রিকার উপকূলে এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

সেনেগালের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই বোটটি ডুবে যায়। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ৪৮। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, পরবর্তী সময়ে তাঁরা আরও ১২টি মৃতদেহ উদ্ধার করেছেন। কেপ ভার্দির স্বাস্থ্যমন্ত্রী ফিলোমেনা গনকাভস জানিয়েছেন, ”আমরা আমাদের বাহু প্রসারিত করে স্বাগত জানাচ্ছি দুর্ঘটনায় জীবিতদের। মৃতদের সম্মানের সঙ্গে কবরস্থ করতে চাই।”

উল্লেখ্য, শরণার্থী সমস্যা ক্রমে গোটা বিশ্বকে আশঙ্কিত করে রেখেছে। দারিদ্র ও যুদ্ধকবলিত এলাকা থেকে প্রাণের ঝুঁকি নিয়ে নিরাপত্তার জন্য অন্য দেশে আশ্রয় নিতে গিয়ে বহু শরণার্থীকেই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। এই দুর্ঘটনাও সেই পরিস্থিতিরই এক মর্মান্তিক উদাহরণ। এর আগে গত জানুয়ারিতেও কেপ ভার্দে উপকূলে এমন দুর্ঘটনা ঘটেছিল। তবে সেবার ৯০ জন শরণার্থীকে উদ্ধার করা গিয়েছিল। মারা গিয়েছিলেন ২ জন। 

You might also like!