Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Pakistan Train Hijack: বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার ১০৪ পণবন্দি, নিহত ১৬ জন বিদ্রোহী

Pakistan Train Hijack
Pakistan Train Hijack

 

সলামাবাদ, ১২ মার্চ : পাকিস্তানের বালুচিস্তানের বোলানে প্রায় সারারাত চলল পাকিস্তানি সেনার উদ্ধার অভিযান। অপহৃত জাফর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হল অন্তত ১০৪ জন যাত্রীকে। পাক সেনার দাবি, নিরাপত্তা বাহিনীর ওই অভিযানে এখনও পর্যন্ত অন্তত ১৬ জন বিদ্রোহী নিহত হয়েছে। পণবন্দিদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। ট্রেনটি থামানোর জন্য লাইন উড়িয়ে দিয়েছিল বিদ্রোহীরা।

বুধবার ভোরে জাফর এক্সপ্রেস থেকে ৫৭ জন যাত্রীকে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে ২৩ জনকে এখনও মাচে রাখা হয়েছে, আর আহত ১৭ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে মোট ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ জন শিশু রয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেয় স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)-র বিদ্রোহীরা। ৯টি কোচবিশিষ্ট ওই ট্রেনটিতে ৪০০-র বেশি যাত্রী ছিলেন।

You might also like!