Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Fake voter-Aadhaar card: নকশালবাড়িতে ভুয়ো ভোটার-আধার কার্ড সহ ধৃত যুবক

Fake Aadhar Card, Siliguri,
Fake Aadhar Card, Siliguri,

 

নকশালবাড়ি, ২৭ জুন : শিলিগুড়ির নকশালবাড়িতে ভুয়ো ভোটার কার্ড এবং আধার কার্ড সহ পুলিশের হাতে ধরা পড়ল নেপালের এক যুবক। ধৃতের নাম গোপাল খরকা (৩৪)। সে নেপালের ঝাপা জেলার মেচি নগরের বাসিন্দা। মঙ্গলবার সকালে নকশালবাড়ি থানার ডিআইবি দফতর থেকে এই তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপাল খরকা ভারতীয় ভোটার কার্ড, আধার সহ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সেই মতো সোমবার রাতে নকশালবাড়ি থানায় পাসপোর্টের যাবতীয় নথিপত্র যাচাইয়ের জন্য আসেন তিনি। কিন্তু ডিআইবি দপ্তরের আধিকারিকদের তার নথিপত্র নিয়ে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য বেরিয়ে আসে। তার কাছ থেকে নেপালের পরিচয় পত্র এবং পাসপোর্ট উদ্ধার হয়। নকশালবাড়ির ফাকনাজোতের এক আদিবাসী দম্পতিকে বাবা-মা বানিয়ে দালাল মারফৎ সে বছর দুয়েক আগে ভোটার ও আধার কার্ড বানিয়ে ফেলে। তারপর নেহাল রাউতিয়া নামে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিআইবি দপ্তরে নথিপত্র যাচাই করতে এসে ধরা পড়ে যায় গোপাল। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নকশালবাড়ির ডিআইও (ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার)। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে।


You might also like!