
ঝাড়গ্রাম, ৩১ জুলাই : খরা, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা মূল্যে শস্য বীমার আওতায় আনা হচ্ছে। এই বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন। সেই লক্ষকে সামনে রেখে আগামী ৩১ আগস্টের মধ্যে জেলার কৃষকদের নাম নথিভুক্ত যাতে হয় সেই জন্য জেলা কৃষি দফতরের পক্ষ থেকে প্রচার শুরু হয়েছে। এদিন সোমবার ঝাড়গ্রাম জেলা শাসকের দফতর প্রাঙ্গনে শস্য বিমা সংক্রান্ত একটি ট্যাবলো গাড়ি উদ্বোধন হল।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ট্যাবলোটি জেলার আটটি ব্লক এবং ঝাড়গ্রাম পুরো এলাকায় আগামী সাত দিন ধরে প্রচার চালাবে। এখান থেকে প্রচার করা হবে যাতে কৃষকরা নিজ নিজ ব্লকের কৃষি দফতরে শস্য বিমার জন্য নাম নথিভুক্ত করেন। এছাড়া বিভিন্ন ব্লক গুলিতে মাইকিং এর মাধ্যমেও প্রচার চালনো হয়েছে যাতে কৃষকরা নিজ নাম নথিভুক্ত করেন। জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলায় কৃষক রয়েছেন প্রায় দেড় লক্ষ। যাদের চাষ যোগ্য জমি রয়েছে এবং চাষবাস করেন তারা এই বিমার আওতায় আসতে পারবেন। কৃষকরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শস্য বিমার জন্য নাম নথিভুক্ত করেন তার উপর জোর দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। জেলার উন আশিটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সেই জন্য প্রচার চালাচ্ছে কৃষি দফতর।
এই বিষয়ে ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল বলেন " পুরো আগস্ট মাস ধরে কৃষকরা বিনা মূল্যে শস্য বিমার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। বন্য,খড়ার মতো প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতি পূরণ পাবেন। সেই জন্য প্রচার চালানো হচ্ছে। সেই লক্ষকে সামনে রেখেই এদিন ট্যাবলো উদ্বোধন হয়েছে। এই গাড়ি আগামী সাত জেলার বিভিন্ন ব্লক ও পুর এলাকায় ঘুরবে। গাড়ি থেকে প্রচার চালানো হবে। "
