West Bengal

2 years ago

Mamata Banerjee: নারীশক্তি হারাবে বিজেপিকে, মণিপুরের পাশে থেকে মোদীকে তোপ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোথায় গেল বেটি বাঁচাও। দেশের মা-বোনেরাই বিজেপিকে দেশ থেকে ছুঁড়ে ফেলে দেবে। মণিপুরের ঘটনা নিয়ে বলতে গিয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মণিপুরের ঘটনায় শহিদ দিবসের মঞ্চ থেকে নীরবতাও পালন করা হল। এদিন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন,"কোথায় গেল বিজেপির বেটি বাঁচাও" প্রকল্প। পরিষ্কার বলছি, দেশ থেকে বিজেপি রাজনৈতিক ভাবে বিদায় নিক। কারণ, বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। বিজেপি সব সীমা পার করে দিয়েছে।"

মণিপুরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নারীশক্তিই হারাবে বিজেপিকে। মনিপুর জ্বলছে, দেশ চলছে। শায়রা বানু ঘটনায় বিলকিসকেও ছেড়ে দিলেন। মহিলা মানে, আমাদের মা, বোন। মায়েদের মা-বোনেরা আমাদের দুর্গা, কালী, সাবিত্রী। "

You might also like!