West Bengal

2 years ago

Tathagata Roy: "যেখানে ছিলাম, সেখানেই আছি", দাবি তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১ নভেম্বর : তাঁর দলীয় স্বীকৃতি ও অবস্থানের প্রশ্নের মুখে সামাজিক মাধ্যমে জবাব দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।বুধবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সাধারণের অবগতির জন্য কিছু তথ্য জানাই।

রাজ্যপাল পদে সংবিধান-নির্ধারিত পাঁচ বছরের উপর আরো তিন মাস কাটিয়ে আমি কলকাতায় ফিরেছিলাম। তারপর যে দলের সঙ্গে আমার ত্রিশ বছরের সম্পর্ক তাদের নেতাদের সঙ্গে স্বাভাবিক সৌজন্যবোধে দেখা করি - কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, সেই সঙ্গে মুকুল রায়-ও। এই পাঁচজনের সঙ্গেই আমার নিভৃতে কথা হয়েছিল, অতএব কোন দলবদলু কচুবন-বিহারীর পক্ষে জানা সম্ভব নয় কি কথা হয়েছিল। কিন্তু খুব হৃদ্য আলোচনা হয় নি। এদের কাছে আমার মুখ্যমন্ত্রী হবার বাসনা প্রকাশ করার কোন প্রশ্নই ওঠে না, কারণ আমার বয়স তখন পঁচাত্তর পার হয়ে গেছে, এবং বিজেপির ঘোষিত নীতি অনুযায়ী তার পর কারুকে সক্রিয় রাজনীতিতে রাখা যাবে না।

ইতিমধ্যে খবর পাচ্ছিলাম যে এরা কামিনী-কাঞ্চনে ডুবে রয়েছে, এবং বিজেপির পুরোনো আদর্শনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে তৃণমূল-সিপিএম-কংগ্রেস থেকে আসা ভূইঁফোড়দের নিয়ে নাচছে। তারপর আমি নির্বাচন পর্যন্ত মুখ বুজে ছিলাম, এবং ছোটখাট সভাতেও গেছি। তারপর ২রা মে ২০২১ তারিখে যখন সর্বনাশ হল, এবং কৈলাশ-বাহিনী বিজেপি কর্মীদের মুলো জিঘাংসার মুখে ফেলে দিয়ে পালাল, তখন আমি মুখ খুলেছি। তারপর জে পি নাড্ডাজির সঙ্গে এবং আরও একজন অতি-অতি-গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে দেখা করি।

তারপরের ইতিহাস তো সবাই জানেন। কচুবন-বিহারী কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিল, তারপর তৃণমূলে গেল - এর পর হয়ত তেলেগু দেশমে যাবে। ’মেরে দেব, পুঁতে দেব’ নেতার রাজ্য নেতৃত্ব গেল, সর্বভারতীয় পদও গেল। আমি যেখানে ছিলাম, সেখানেই আছি।”

You might also like!