
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রাক্তন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশের শুনানির দিন ছিল। সিবিআই তাদের তদন্তের শুরুতেই বলেছে তিনি অর্থাৎ সুবিরেশ চক্রান্তের মূল মাথা আমত পরিস্থিতিতে আজ কোর্টে হাজিরায় তাকে ভেঙ্গে পড়তে দেখা যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, পুত্র এবং কন্যা। ভিড়ের আড়ালে স্বজনবেষ্টিত হয়েই ক্রমাগত রুমালের কোনে চোখের জল মুছতে দেখা গেল তাঁকে।
সুবীরেশের বক্তব্য ছিল তিনি কোনও দুর্নীতিতে জড়িত ছিলেন না। তাঁর আমলে একটি নিয়োগেও দুর্নীতি হয়নি। পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে। তবে ওটুকুই। অবশ্য সুবীরেশের এই বক্তব্য ধোপে টেকেনি। তাঁকে শেষ পর্যন্ত গ্রেফতার করে সিবিআই। এত দিন তিনি জেল হেফাজতেই ছিলেন। সোমবার আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই প্রকাশ্যে কাঁদতে দেখা যায় প্রাক্তন এসএসসির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে।
নিয়োগ সংক্রান্ত দুর্নীতির গভীরে পৌঁছতেই সুবীরেশকে হেফাজতে নেয় সিবিআই। পরে অবশ্য সুবীরেশকে হেফাজতে নিয়েও জেরা করা হয়নি এই অভিযোগে তাঁকে সিবিআই হেফাজত থেকে সরিয়ে জেল হেফাজতে পাঠানো হয়।
