Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Adhir Ranjan Chowdhury:আমরা চাইব আগামী দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক : অধীর রঞ্জন চৌধুরী

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

 

কলকাতা : ‘আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক।’  মুর্শিদাবাদে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন অধীর রঞ্জন চৌধুরী বলেন।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন।যদি এইসব ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাঁদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে একটি নতুন দিগন্ত হবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, অধীর চৌধুরী যখন বহরমপুরে এই সাংবাদিক সম্মেলন করছিলেন তখন মুর্শিদাবাদ উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তিনি গিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধনে।সেখানে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের পাল্টা কোন মন্তব্য করতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

You might also like!