West Bengal

2 years ago

waterlogged Alipurduar:জলমগ্ন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা, সমস্যায় স্থানীয়রা

Vast areas of Alipurduar submerged, locals in trouble
Vast areas of Alipurduar submerged, locals in trouble

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল বৃষ্টিতে ভাসল আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। রীতিমতো জল থৈ থৈ অবস্থা মনোজিৎ বাসস্ট্যান্ডে পার্কিং জোনে। দ্বীপচরে বাড়িতে ঢুকে পড়েছে জল, কোথাও কোমর সমান, কোথাও হাঁটু জল।

এদিন শহরের বিজি রোড, নিউ আলিপুরদুয়ার, সূর্যনগর ১৬ নম্বর ওয়ার্ডের লোহার পুল এলাকা, কলেজ পাড়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানিয়েছেন, রাতে ভারী বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় জল জমেছিল। তবে বেলা বাড়তেই সেই জল নামতে শুরু করেছে।

এবছর বর্ষা শুরু হতেই ভারী বৃষ্টিতে ইতিমধ্যে তিনবার আলিপুরদুয়ার শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের নিকাশি ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ায় বারবার অভিজাত এলাকা থেকে ঘনবসতি এলাকা, বাণিজ্যিক এলাকাগুলিতেও জল জমছে। শহরের জমা জল দ্রুত বের করতে আটটি পাম্পহাউজ করার আলিপুরদুয়ার পুরসভা ডিপিআর গিয়েছে রাজ্য সরকারের কাছে। স্থানীয় বাসিন্দারা চাইছেন, শীঘ্রই শহরে জমা জল বের করার জন্য হাইস্পিড পাম্প সহ পাম্প হাউজগুলি তৈরি করা হোক। নইলে আগামীতে ভোগান্তি আরও বাড়বে।

You might also like!