Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

West Bengal

2 years ago

Baruipur, South Twenty Four Parganas:জমি সংক্রান্ত বিবাদের জেরে মারাত্মক পরিণতি, বারুইপুরে ভাইপোর হাতে খুন কাকা

Uncle killed by nephew in Baruipur due to land dispute
Uncle killed by nephew in Baruipur due to land dispute

 

বারুইপুর, ২৯ জুন : দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ ছিল, সেই জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হলেন কাকা। মৃতের নাম উসমান ঢালী (৩৪)। অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পিছন থেকে ছুরি মারে ভাইপো হাসাম ঢালী, তাঁকে রক্তাক্ত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত কুমোরহাট এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

জানা গিয়েছে, উসমান ঢালীর প্রতিবেশী হাসাম ঢালী, উসমান ঢালীর সূর্যপুর সেতুর কাছে কাপড়ের দোকান আছে। সেই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলা হয় তার উপর। উসমান ঢালীর বোনের জমিতে পাঁচিল দেওয়া হচ্ছিল, যার সীমানা ছিল হাসাম ঢালীর দিকে, এই নিয়ে বিকালে দুই পক্ষের বিবাদ হয়। পাঁচিল ভেঙে দেওয়া হয়। তারপর রাতে এই ঘটনা। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পাসাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।




You might also like!