Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Chief Minister Himanta Biswa:মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের হাতে উদ্বোধিত ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাছাড়ের দুটি নবনির্মিত সেতু

Chief Minister Himanta Biswa
Chief Minister Himanta Biswa

 

শিলচর (অসম), ৭ সেপ্টেম্বর  : কাছাড় জেলায় মোট ৭২ কোটি টাকা ব্যয়ে দুটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ আজ বৃহস্পতিবার দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জয়ন্তমল্ল বরুয়া এবং সোনাই, লক্ষ্মীপুর, শিলচর, উধারবন্দ, পাথারকান্দি, রাতাবাড়ির বিধায়ক, সাংসদ কৃপানাথ মালাহ, জেলা পরিষদের সভাপতি সহ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বরাক ও সোনাই নদীর ওপর নবনির্মিত দুই সেতু যথাক্রমে বদ্রিঘাট এবং কাশীপুর সেতু উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী ড. শর্মা প্রথমে উদ্বোধন করেছেন ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেরেঙ্গা ও কাশীপুরকে সংযোগকারী বরাক নদীর ওপর এক কিলোমিটার দীর্ঘ বদ্রিঘাট সেতু। এই সেতু ৩৭ এবং ৫৪ নম্বর জাতীয় সড়ককে শিলচর-ফুলেরতল রোডের সঙ্গেও সংযুক্ত করবে।

১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাই নদীর ওপর দ্বিতীয় আরসিসি সেতুরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এই সেতু সোনাইয়ের ডুংরিপার গ্রামে বসবাসকারী সাত হাজারের বেশি মানুষকে উপকৃত করবে।

একদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এখানেও বরাবরের মতো মুখ্যমন্ত্রী উৎফুল্লিত শিশু ও জনতার ভিড়ে হারিয়ে গিয়েছিলেন।

আজ একটি কনভেনশন সেন্টার, জলজীবন মিশনের প্রকল্প সহ অন্যান্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। শিলচর থেকে মুখ্যমন্ত্রী যাবেন হাইলাকান্দি। এ মুহুর্তে মুখ্যমন্ত্রী শিলচরের ডিএসএ মাঠে অনুষ্ঠিত প্রকাশ্য জনসভায় ভাষণ দিচ্ছেন।



You might also like!