Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Balurghat : জঙ্গল থেকে উদ্ধার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, শোরগোল বালুরঘাটে

Two dead body recovered in balurghat (Symbolic Picture)
Two dead body recovered in balurghat (Symbolic Picture)

 

বালুরঘাট, ২৬ নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ। রবিবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকায়। মৃতদের নাম তরুণ বর্মন (২৯) ও সবিতা হেমব্রম (২৬)। দু’জনই কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, সবিতা হেমব্রম বিবাহিত। তাঁর দুই সন্তান ও স্বামী আছেন। পরিবারের কথায়, বছর তিনেক ধরে সবিতার সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয়। এর জেরেই সবিতা ও তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You might also like!