West Bengal

10 months ago

Lalgola News: লালগোলায় জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

Two brothers drown in Lalgola
Two brothers drown in Lalgola

 

মুর্শিদাবাদ, ৯ জুন : দুই ভাইয়ের জলে ডুবে মৃত্যুতে শোকাহত লালগোলার সীতেশনগরের বাসিন্দারা। ইদে গ্রামের বাড়িতে এসে নদীতে ডুবে রবিবার মৃত্যু হয় দুই তুতো ভাই আসলাম শেখ ও হুমায়ুন কবিরের। ওই দিন সন্ধ্যায় নদীর ধারে তাঁরা ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় হুমায়ুন নদীতে পিছলে পড়ে যান। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন আসলাম। দুই ভাই এক সঙ্গে জলে তলিয়ে যান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু'জনকে মৃত বলে ঘোষণা করেন।

You might also like!