West Bengal

2 years ago

Alia University:সাংগঠনিক বিরোধের জেরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের চাপে তৃণমূল ছাত্র পরিষদ

Trinamool Student Council under pressure from Alia University due to organizational dispute
Trinamool Student Council under pressure from Alia University due to organizational dispute

 

কলকাতা, ২৪ জুলাই : নেতৃত্ব কথা শুনছেন না। নেতৃত্বের একাংশই দুর্নীতিতে মদত দিচ্ছেন। এমন অভিযোগ জানিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল ছাত্র পরিষদের সব নেতা একযোগে পদত্যাগ করলেন।

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস এবং নিউ টাউন ক্যাম্পাসে টিএমসিপির পদাধিকারীরা যৌথ ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। রাজ্য সংগঠনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক মীর সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছেন পদত্যাগীরা।

সবটা স্বীকার করে তৃণাঙ্কুর প্রচারমাধ্যমকে জানিয়েছেন, কিছু ভুল বোঝাবুঝির জন্যই এটা হয়েছে। সংগঠনে কিছু রদবদল আনা হবে বলে জানানোর পাশাপাশি তৃণাঙ্কুর বলেন, ‘‘সব অভিযোগও খতিয়ে দেখা হবে।’’

প্রসঙ্গত, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য এই বিশ্ববিদ্যালয় তৈরি হয় তৃণমূল জমানাতেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দু’টি ক্যাম্পাস তৈরি হয়। তবে দীর্ঘ দিন ধরে নানা অচলাবস্থার অভিযোগ উঠছিল। অনেক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের কোনও স্থায়ী উপাচার্য নেই। এর পরে সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস এম ওয়াহাবের নাম অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে ঘোষণা করেছেন। এরই মধ্যে প্রথম থেকেই এই বিশ্ববিদ্যালয়ের দখল থাকা টিএমসিপিতে ভাঙন।



You might also like!