West Bengal

3 years ago

MP Abu Taher Khan is seriously ill:গুরুতর অসুস্থ মুর্শিদাবাদ লোকসভার তৃণমুল সাংসদ আবু তাহের খান

Trinamool MP Abu Taher Khan
Trinamool MP Abu Taher Khan

 

বহরমপুর, ২০ এপ্রিল : গুরুতর অসুস্থ মুর্শিদাবাদ লোকসভার তৃণমুল সাংসদ আবু তাহের খান। তৃণমুল সাংসদকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নার্ভের রোগে ভুগছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বুধবার মুর্শিদাবাদের নওদার গ্রামের বাড়িতে হঠাৎ কোমরে ব্যাথা শুরু হয়। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন সাংসদ। তড়িঘড়ি তাঁকে বহরমপুরের এক চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে আবু তাহের খানকে ওইদিন রাতেই কলকাতা নিয়ে যাওয়া হয়। বর্তমানে মল্লিক বাজারের নিউরো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে তাঁর স্যালাইন, অক্সিজেন চলছে। নার্ভের রোগে ভুগছেন সাংসদ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে বহরমপুরের জেলা কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আবু তাহের খান। তার দুদিন পরেই সিবিআই যখন বড়য়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল সেই সময় বহরমপুরের আবু তাহের খানের বিরুদ্ধে কলকাতা কর্পোরেশনের মজদুর বিভাগের চাকরির দুর্নীতির অভিযোগ তোলেন জেলা বিজেপি সভাপতি। ঘটনা তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

You might also like!