Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Siliguri:শিলিগুড়িতে বিজেপির প্রস্তাবিত সম্মেলনকে কটাক্ষ তৃণমূলের

tmc,bjp
tmc,bjp

 

দক্ষিণ দিনাজপুর, ৮ ডিসেম্বর : বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে বিজেপির প্রস্তাবিত সম্মেলনে তাঁদের কর্মসূচির কথা জানান। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক তৃণমূল।

কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল শুক্রবার বলেন, “রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর উত্তরবঙ্গে বহু উন্নয়ন হয়েছে। আগামী দিনেও হবে। ভোট এলেই বিজেপির উত্তরবঙ্গের কথা মনে পড়ে।”

জনজাতি এবং চা শ্রমিকদের নিয়ে বিজেপির এই সম্মেলনকে রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বছর ঘুরলে লোকসভা নির্বাচন। ২০১৯ সালে উত্তরবঙ্গে বিজেপি যে রাজনৈতিক সাফল্য পেয়েছিল, তাতে চা শ্রমিক এবং জনজাতি সমাজের বড় ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন।

আবার ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির এই ‘ভোটব্যাঙ্কে’ ফাটল ধরার ইঙ্গিত মিলেছে। এই আবহে নিজেদের রাজনৈতিক জমি ফেরাতেই বঞ্চনার অভিযোগ তুলে শিলিগুড়িতে বিজেপি সম্মেলন করতে চাইছে বলে মনে করা হচ্ছে।


You might also like!