Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Governor C V Ananda Bose:কল্যাণীতেও সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখালো তৃণমূল

Trinamool black flagged CV Anand Bose in Kalyani too
Trinamool black flagged CV Anand Bose in Kalyani too

 

কল্যাণী, ৭ ডিসেম্বর : ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখাল তৃণমূল। একইসঙ্গে উঠল গো ব্যাক স্লোগান। বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়েওঠে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। বিক্ষোভকারীদের পোস্টারে রাজ্যপাল কে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে জটিলতা চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে ৩০তম সমাবর্তন হওয়ার কথা। অথচ সেই সমাবর্তনে রাজি নয় তৃণমূল। এর মধ্যেই বৃহস্পতিবার কল্যাণীতে উপস্থিত হন সমাবর্তনে আমন্ত্রিত আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর কনভয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা বিপুল টাকা বকেয়া রয়েছে বাংলার। বারবার আবেদন-নিবেদন, আন্দোলন করা সত্ত্বেও বকেয়া মেলেনি। এর প্রতিবাদেই এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখায় তৃণমূল। তাঁকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলে কটাক্ষ করা হয়।


You might also like!