West Bengal

2 years ago

Rajya Sabha polls:রাজ্যসভার ছ'টি আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

The TMC has 216 MLAs in the 294-member assembly
The TMC has 216 MLAs in the 294-member assembly

 

কলকাতা, ১০ জুলাই  : রাজ্যসভার ছ’টি আসনে সোমবার প্রার্থী ঘোষণা করল তৃণমূল।পুরনোদের মধ্যে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার উপ দলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

পাশাপাশি, উত্তরবঙ্গে ভোট সমীকরণের কথা মাথায় রেখে মনোনয়ন দেওয়া হয়েছে ওই জেলার তৃণমূল সভপতি প্রকাশ চিক বড়াইককে। এ বার সংখ্য়ালঘু মুখ হিসাবে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছে বঙ্গ সংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী সামিরুল ইসলামকে। পাশাপাশি, তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং আরটিআই কর্মী সাকেত গোখলেকেও রাখা হয়েছে ওই তালিকায়।

জুলাই ও অগস্ট মাসেই রাজ্য়সভার একাধিক পদ ফাঁকা হচ্ছে। গুজরাট, গোয়া ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি সংখ্যক আসন ফাঁকা হচ্ছে রাজ্যসভায়। এই আসনগুলিতেই আগামী ২৪ জুলাই নির্বাচন হতে চলেছে। আজ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে, আগামী ১৩ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে।


You might also like!