Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Tragic accident in Birbhum : বীরভূমে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ জন

File picture : Birbhum road accident
File picture : Birbhum road accident

 

বীরভূম, ১০ ডিসেম্বর : বীরভূম জেলায় ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। দাহ করে বাড়ি ফেরার পথে শনিবার রাতে পাথর বোঝাই ট্রাক্টরের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তিন জনের। মৃতদের বাড়ি বীরভূমের নলহাটির পাইকপাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ দাহ করে বাড়ি ফিরছিলেন নলহাটির ৪০ জন বাসিন্দা।


রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়কের বাড়ালা মোড়ে বীরভূমের দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্মশান যাত্রীদের পিক আপ ভ্যানের। ঘটনাস্থলেই তিন জন শ্মশান যাত্রী মারা যান। গুরুতর আহত হন বেশ কয়েকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।


You might also like!