West Bengal

2 years ago

Suvendu Adhikari:কমিশনকে তোপ শুভেন্দুর, যাচ্ছেন আদালতে

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১০ জুলাই  : পুনর্নির্বাচনের নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের রায় অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। এমনই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

সোমবার সকালে টুইট করে তিনি এই অভিযোগ করেছেন ৷ এই নিয়ে কমিশনের বিরুদ্ধে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷

অভিযোগ করেছেন, কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা ছিল যে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে ৷ আর সেই ক্যামেরায় বন্দি হওয়া সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে। সেই যুক্তি দেখিয়ে বিজেপির তরফে অন্তত ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয় ৷ কিন্তু কমিশন সেই দাবি নস্যাৎ করে মাত্র ৬৯৬ বুথে ফের ভোট গ্রহণ করার ঘোষণা করেছে ৷

কমিশনকে নিশানা করে টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, এটা এক ধরনের প্রতারণা ও কলকাতা হাইকোর্টের আদেশের ইচ্ছাকৃত অবমাননা করা হয়েছে। মঙ্গলবার তাঁর তরফে আইনজীবীরা আদালতে সমস্ত প্রাসঙ্গিক নথি ও প্রমাণ জমা দেবেন। একই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘আমরা রাজ্য নির্বাচন কমিশনকে প্রকাশ্যে ডাকাতি করতে দেব না।”


You might also like!