Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Train Accident: রেললাইনের ধারে শৌচকর্ম! বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত ছাত্রী

Rail accident happened in Maldah (File Picture)
Rail accident happened in Maldah (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেললাইনের ধারে শৌচকর্ম করতে গিয়ে প্রাণ হারাল দশম শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের সামসি রেলগেট এলাকায়। মৃত ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। সোমবার সন্ধে নাগাদ সামসির কাছে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারিয়েছে বাসন্তী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় রেল পুলিশ। 

রেল পুলিশ সুত্রে খবর, মৃত ওই ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল, যার বয়স ১৬ বছর। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার কাপাসিয়া গ্রামে। মালদহের মানিকচকের ভূতনি চর এলাকায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। সোমবার বিকেলে দিদি এবং জামাইবাবুর সঙ্গে মোটরবাইকে চেপে মানিকচক থেকে ইটাহারে নিজের বাড়ি ফিরছিল সে। উত্তর মালদহের সামসি রেলগেট এলাকায় মোটরবাইক থেকে নেমে শৌচকর্ম করতে যায় বাসন্তী। সেসময় ডাউন বন্দে ভারত একপ্রেস ঝড়ের গতিতে আসছিল। ট্রেনটি বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় (Death) দশম শ্রেণির ওই স্কুলছাত্রী।

You might also like!