Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Elephant Atack in Metali:গভীর রাতে হাতির তাণ্ডব মেটেলি ব্লকে, উত্তর ধূপঝোরায় ভাঙল তিনটি ঘর

Three houses were destroyed in the late night attack of elephants in Metali Block, North Dhupjhora.
Three houses were destroyed in the late night attack of elephants in Metali Block, North Dhupjhora.

 

চালসা, ২৪ জুন : জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরায় হাতির হানা অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে হামলা চালিয়ে তিনটি ঘর ভেঙে দেয় হাতি। খেয়ে নেয় ঘরে মজুত যাবতীয় খাদ্যদ্রব্য। ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি মূর্তি নদী পেরিয়ে চলে আসে উত্তর ধূপঝোরা এলাকায়।

ফরেস্ট লাইনের নখিন রায়, বাসুপাড়ার কাজল রায় ও গোলাবাড়ি এলাকার অতুল রায়ের ঘর গুঁড়িয়ে দেয় হাতিটি। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। লাগাতার এলাকায় হাতির হানায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। রাতে এলাকায় বনকর্মীদের টহলদারি সহ যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁরা। বন দপ্তরের তরফে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।





You might also like!