
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন ভাবে সেজে উঠছে সাহেবগঞ্জের প্রাচীন গির্জা। প্রায় ৯৫ বছর বয়স হয়ে গেল এই দর্শনীয় স্থানের। তবে এবার এই পুরনো গির্জার রূপ বদলে এক নয়া রূপ দেওয়া হয়েছে।
এই সাহেববাড়ির গির্জা ব্রিটিশ আমলে তৈরি। তখন এই এলাকাতেই থাকতেন ব্রিটিশ সাহেবেরা। সেকারণেই এই এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি।
কিভাবে যাবেন?
আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকে এই গির্জা। তবে বছরের অন্যান্য দিন গির্জার আশেপাশে ঘুরতে পারবেন আপনি।
