
কুলপি, ৫ জুলাই : রাতভর বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার ছামনাবনি গ্রামে। বিরোধীদের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এলাকার পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী সাহারুল পাইক অভিযোগ করেন, মঙ্গলবার গভীর রাত থেকে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
পুলিশের উপস্থিতিতে রাতভর বোমাবাজি হয়েছে গ্রামে। বোমা ফাটার শব্দে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন বিরোধীরা। রাতভর বোমাবাজির জেরে সকাল থেকেই থমথমে ওই এলাকা। পুলিশ ও প্রশাসনকে দুষছেন স্থানীয় বাসিন্দারা।
