Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

canning:ক্যানিং জুড়ে রক্তের হাহাকার চলছেই, এবার ত্রাতা পুলিশ

There is a cry of blood throughout the canning, now the rescuer is the police
There is a cry of blood throughout the canning, now the rescuer is the police

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাসন্তী থানার শিমূলতলা পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে এক যুবক হাউহাউ করে কাঁদতে শুরু করেছেন। সেই কান্নার আওয়াজ শুনেই ক্যাম্প ইনচার্জ সোমনাথ দাস বেরিয়ে আসলে রাম দেবনাথ নামে ওই যুবক জানান তাঁর দশ বছরের ছেলের জন্য রক্তের প্রয়োজন। অনেক জায়গায় ঘুরেও ছেলের জন্য এ পজিটিভ রক্ত জোগাড় করতে পারেন নি। তাই শেষ পর্যন্ত বাসন্তীতে পুলিশ ক্যাম্পের দ্বারস্থ হয়েছেন তিনি।

সমস্যার কথা শুনেই ক্যাম্পের এক এএসআই সত্যজিৎ রায় ও এক কনস্টেবল অরিজিৎ সাধুখাঁ দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছে রক্ত দেন। সন্তানের জন্য রক্ত জোগাড় হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন রাম। তিনি বলেন, “ মঙ্গলবার বিকেল থেকেই রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছি, কোথাও পাইনি, শেষ পর্যন্ত ক্যাম্পে এসে পুলিশকে জানাতে রক্ত জোগাড় হয়। ওনাদের ধন্যবাদ।” এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “সকালেই ক্যাম্প ইনচার্জ বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত হাসপাতালে গিয়ে রক্ত দেওয়ার নির্দেশ দিই ওই দুজনকে। পুলিশ সর্বদা এলাকার মানুষের সাথে আছে, সেটা আইন রক্ষা হোক বা সামাজিক দায়বদ্ধতায়।”

You might also like!