Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

The youth was shot dead from point blank range:শিলিগুড়িতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন যুবককে

The youth was shot dead from point blank range
The youth was shot dead from point blank range

 

শিলিগুড়ি, ৬ জুন : শিলিগুড়িতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় যুবককে । সোমবার রাতে বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় যুবককে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায় মৃতের পরিজনেরা। আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে খবর। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেশ কিছুদিন ধরেই একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমৃত গোস্বামী। এদিকে সেই তরুণীকে পছন্দ করতেন অরুণ লোহান। তিনি একাধিকবার অমৃতের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এদিন অমৃত ও অরুণের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি ও বচসা হয়েছিল। জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ চম্পাসারির দেবীডাঙা মোড়ে অমৃতকে ডেকেছিল অরুণ। অভিযোগ, আগে থেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র জোগার করে রেখেছিলেন অরুণ। অমৃত পৌঁছতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে খুন করা হয়। এরপরই অভিযুক্ত অরুণকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে মাঝরাতে অরুণের বাড়িতে চড়াও হয় মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। চলে ব্যাপক ভাঙচুর। এমনকী, আগুনও লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবমিলিয়ে উত্তপ্ত শিলিগুড়ির ওই এলাকা।


You might also like!