Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Weather forercast of Bengal: ভ্যাপসা গরমে অতিষ্ঠ মহানগরী, দেখা নেই স্বস্তির বৃষ্টির

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও দেখা নেই বৃষ্টির। অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহর ও শহরতলি। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও।

পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হচ্ছে না। উল্টে বাড়ছে গরমের অস্বস্তি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।

You might also like!