West Bengal

3 years ago

The judge pulled out the pistol:বিচারক বের করলেন পিস্তল - তারপর গণধোলাই

The judge pulled out the pistol
The judge pulled out the pistol

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এমন ঘটনা বাইরের কোনো দেশে নয়, আমাদের দেশে এমনকি আমাদেরই রাজ্যে। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত সোনাপুর বাজারি এলাকার ঘটনা। সূত্রের খবর অভিযুক্ত বিচারক শুভজিৎ মণ্ডল স্থানীয় তৃণমূল যুব নেতা। তবে তিনি এলাকায় বেশ পরিচিত মানুষ। গিয়েছিলেন বিচারক হতে। কিন্তু মাঝপথে বিচার করতে গিয়ে মেজাজ হারালেন। বিচারক নিলেন অন্য রূপ। বিচার সভায় বের করে ফেললেন পিস্তল। তারপরেই খুনের হুমকি। এরপরের ছবি আরও ভয়ানক। বিচারককে পিস্তল বের করতে দেখে ক্ষেপে যান বিচার সভায় উপস্থিত মানুষ। তারপর সেই বিচারককে দেওয়া হয় গণধোলাই।

  গ্রাম্য বিবাদ ঠিক করার জন্য পঞ্চায়েত বা আঞ্চলিক নেতাদের ডেকে সমস্যা মেটানোর চেষ্টা এখনো কোনো কোনো গ্রামে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনাপুর বাজারি এলাকার বাউড়িপাড়ায় একটি বিষয় নিয়ে বিবাদ তৈরি হয় দু পক্ষের মধ্যে। এরপর দু'পক্ষই দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের ওই যুবনেতার। তিনি সমাধানের জন্য দু'পক্ষকে নিয়ে একটি বৈঠক করার কথা জানান। কিন্তু সেই বৈঠক না হওয়ায় এলাকাবাসী গত রাতে গিয়েছিলেন শুভজিৎ মণ্ডলের সঙ্গে দেখা করতে। কিন্তু তৃণমূল যুবনেতার সঙ্গে সেই আলোচনা হটাৎই বচসায় পরিণত হয়। তখনই মেজাজ হারিয়ে নাইন এমএম একটি পিস্তল বের করে ফেলেন অভিযুক্ত। তারপরেই ক্ষেপে ওঠেন ওই মানুষজন। পরিণাম হয় বেশ ভয়ঙ্কর। এর পরেই উত্তেজিত মানুষ হাতেনাতে ধরে ফেলে নেতা শুভজিৎ মন্ডলকে। তারপর ব্যাপক মার-ধোরের পরে তুলে দেয় পুলিশের হাতে।



You might also like!