Breaking News

 

West Bengal

2 years ago

Dilip Ghosh:"মাথাগুলো যেন ছাড়া না পায়", মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৩০ অক্টোবর : পুর নিয়োগ দুর্নীতিতেও ইডির আতসকাচে উত্তর ২৪ পরগনার পুরসভার একাধিক চেয়ারম্যান। সেই প্রসঙ্গেও শাসকদলকে নিশানা করে সোমবার কলকাতায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ''গোটা বিষয়টিকে দুর্নীতিমুক্ত করতে ইডি সিবিআই-এর বহুবছর লেগে যাবে কিন্তু মাথাগুলো যেন ছাড়া না পায়।''

দিলীপবাবু বলেন, “যারা পুরসভার চেয়ারম্যান ছিলেন তাঁদের ডেকেছে। বাকিরা ভয়ে ভয়ে রয়েছেন। তাঁদের অবস্থাও বালুর মতো যেন না হয়।

এই সার্বিক দুর্নীতি যা বছর বছর ধরে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এটা হয়েছে। নয়তো এতটা বাড়বাড়ন্ত হতে পারে না। শিকড়-বাকড় কোথায় ছড়িয়ে গেছে এই দুর্নীতির।”

বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর চিঠি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকেই আক্রমণ বিজেপি সাংসদের। তিনি বলেন,''এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওনা। তিনি যে অপকীর্তি করেছেন, তার দায় তো তাকে নিতে হবে। বারবার শান্তিনিকেতনের উপাচার্যকে আক্রমণ করে রাজনীতি করেন, তারও অধিকার আছে বলার। তাঁর মুখের সামনে আয়না তুলে ধরেছেন।''


You might also like!