Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Dead body: শিলিগুড়িতে কুয়ো থেকে উদ্ধার বৃদ্ধার নিথর দেহ, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশ

The frozen body of an old woman recovered from a well in Siliguri
The frozen body of an old woman recovered from a well in Siliguri

 

শিলিগুড়ি, ২২ জুন : শিলিগুড়িতে কুয়োতে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। শিলিগুড়ির উত্তর ভারতনগর এলাকার ঘটনা। বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন সকালে কুয়ো থেকে দেহটি উদ্ধার করে দমকলকর্মীরা। ঘটনাটি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অনুরাধা মজুমদার। বয়স আনুমানিক ৭৬ বছর। এদিন সকালে ঘরে বৃদ্ধাকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করেন পরিবারের লোকেরা। পরে বাড়ির কুয়োতে দেহটি লক্ষ্য করে বৃদ্ধার নাতি রাজর্ষী রায় চৌধুরী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় শিলিগুড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছে কুয়ো থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

You might also like!