Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Guwahati:গুয়াহাটির বরাগাঁওয়ে উদ্ধার যুবকের মৃতদেহ

The dead body of the youth was recovered from Guwahati's Baragaon
The dead body of the youth was recovered from Guwahati's Baragaon

 

গুয়াহাটি, ১৭ আগস্ট  : গুয়াহাটি মহানগরের বরাগাঁওয়ে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি টোটো (ই-রিকশা) চালক দিপুর বলে শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মহানগরের বরাগাঁওয়ে নবনির্মিত উড়ালপুলের ওপর জনৈক যুবকের মৃতদেহ দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন গড়চুক পুলিশ ফাঁড়িতে। পুলিশ গিয়ে মৃতদেহটি দিপু নামের এক টোটো চালকের বলে শনাক্ত করেছে।

পুলিশের এক সূত্ৰ জানিয়েছে, নিহত যুবক দিপুর শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এতে নিশ্চিত, তাকে অজ্ঞাতপরিচয় কোনও দুষ্কৃতী পিটিয়ে খুন করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

সূত্রটি জানিয়েছে, বরাগাঁওয়ের একটি ভাড়াঘরে থাকতেন দিপু। তার রহস্যজনক মৃত্যুর মূল কারণ এখনও স্পষ্ট নয়। তাঁরা তদন্ত শুরু করেছেন, জানিয়েছে পুলিশের সূত্রটি।


You might also like!