West Bengal

2 years ago

South Dinajpur:ভাঙল পুনর্ভবা নদীর বাঁধ, জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম

The dam of Punarbhava river broke, several villages were submerged
The dam of Punarbhava river broke, several villages were submerged

 

গঙ্গারামপুর, ২৫ সেপ্টেম্বর  : প্রবল বৃষ্টিতে ভাঙল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বাঁধ। সোমবার সকালে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর চৌধুরিপাড়া এলাকার বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম।

গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে এলাকায়। টানা বৃষ্টিতে গঙ্গারামপুর শহর সহ গ্রামীণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গতকাল রাত থেকে বিপদসীমার ওপর দিয়ে পুনভর্বা নদীর জল বইতে শুরু করেছে। স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া শুরু করেছে। এদিন সকালে পুনভর্বা নদীর বাঁধ ভেঙে যায়। এতে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গঙ্গারামপুরের বিডিও দাওয়া শেরপা বলেন, ‘হোসেনপুরে বাঁধ ভেঙেছে। জলমগ্ন এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’


You might also like!