
হাড়োয়া, ৪ জুলাই : উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বোমা ফেটে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে শালিপুর এলাকা থেকে ২৮ বছরের যুবক রবীন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আবহে শালিপুর গ্রাম পঞ্চায়েতের সুড়িপুকুর এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এলাকার একটি পুকুর পাড় থেকে সোমবার তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তাঁর নাম পরিতোষ মণ্ডল। পরিতোষকে খুন করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে শালিপুর এলাকা থেকে ২৮ বছরের যুবক রবীন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। দোষীর কঠোর শাস্তি চাইছেন মৃতের স্ত্রী ও পরিবারের সদস্যরা।
