West Bengal

3 years ago

Murshidabad : ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে, এলাকা ছাড়ছেন স্থানীয়রা

Terrible Ganga breach in Samserganj of Murshidabad
Terrible Ganga breach in Samserganj of Murshidabad

 

মুর্শিদাবাদ, ৬ মার্চ : মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙনের আতঙ্কে কার্যত হাহাকার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। রবিবার সন্ধ্যায় সামসেরগঞ্জের কামালপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে যায় পাঁচ থেকে ছটি বাড়ি। এদিকে ঘরবাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যে কোনও মুহূর্তে গঙ্গাগর্ভে তলিয়ে যাবার আশঙ্কায় সোমবার সকাল থেকে এলাকা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙন অব্যাহত থাকলেও প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অবিলম্বে এই গঙ্গা ভাঙনের ক্ষেত্রে স্থায়ী সমাধান করারও দাবি জানিয়েছেন তাঁরা৷

প্রসঙ্গত, বেশ কয়েকবছর ধরেই ভয়াবহ গঙ্গা ভাঙন চলছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। গত বছরও ভাঙনের কবলে বাড়ি-ঘর হারাতে হয়েছিল প্রতাপগঞ্জ, মহেশটোলা, ঘনশ্যামপুর এলাকার কয়েকশো পরিবারকে। এখনও ত্রাণ শিবিরে বসবাস করতে হচ্ছে সাধারণ মানুষগুলোকে। এখন নদীতে জল একেবারেই কম। সবেমাত্র শীত বিদায় নিয়েছে। বর্ষা আসতে এখনও অনেক দেরি। কিন্তু এখন থেকেই এভাবে গঙ্গা ভাঙনের ফলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের বিস্তৃত এলাকাজুড়ে।

You might also like!