West Bengal

2 years ago

Tathagata Roy:কানাডা-ভারত দ্বিপাক্ষিক বর্তমান সম্পর্কে মন্তব্য তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর  : কানাডা-ভারত দ্বিপাক্ষিক বর্তমান সম্পর্কে ভারতকে দৃঢ় সমর্থন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি এক্স হ্যাণ্ডেলে শুক্রবার লিখেছেন, “কানাডার প্রধানমন্ত্রী যেভাবে অভিযোগ করেছেন ভারতীয় রাষ্ট্র কখনও বিদেশী ভূখণ্ডে আক্রমণ করেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করে ওসামা বিন লাদেনকে তুলে নিয়েছিল। এ বিষয়ে ট্রুডো কী বলবেন? আমি বলি, এটা ন্যায়সঙ্গত ছিল। ৫১তম রাজ্যের প্রধানমন্ত্রীও বলুন!

ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বিনা প্রমাণে যে অভিযোগ করেছেন সেটা কূটনৈতিক আচরণ মোতাবেক একেবারেই অনৈতিক। ভারত যে কোনো প্রথম বিশ্বের সাদা চামড়ার দেশের এহেন আচরণ মেনে নেবে না সেটা ক্যানাডার কূটনীতিককে বহিষ্কার করে দেখালেন নরেন্দ্র মোদী।ভারত এখন আর soft state নয়, pushover নয় |”

You might also like!