Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Two smugglers arrested with Phencidil in two trucks:সাফল্য এসটিএফ-এর, দুটি ট্রাকে ফেনসিডিল সহ দুই পাচারকারী আটক

Two smugglers arrested with Phencidil in two trucks
Two smugglers arrested with Phencidil in two trucks

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর  : দুটি ট্রাকে প্রায় ৩৩ লাখ টাকার ফেনসিডিল সহ দুই পাচারকারীকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । ধৃতেরা উত্তরপ্রদেশের ফতেহপুরের বাসিন্দা দিনেশ কুমার (২৬) এবং বিহারের বৈশালীর বাসিন্দা রাজেশ রাই ওরফে কাল্লু (২৭)৷ রাজেশও কলকাতার উল্টাডাঙ্গা রোডে অস্থায়ীভাবে বসবাস করছিল।

আইপিএস ইন্দ্রজিৎ বসু বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবার রাতে চোরাচালানের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির পরে এসটিএফের একটি দল হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত জঙ্গলপুর এলাকায় তল্লাশি শুরু করে। সন্দেহজনক দুটি ট্রাক দেখেই ঘিরে ফেলা হয়। তল্লাশি করে ফেনসিডিল ভর্তি ৬৬০০ বোতল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দুটি ট্রাকের মধ্যে একটি উত্তরপ্রদেশ থেকে এবং অন্যটি পশ্চিমবঙ্গ থেকে আসছিল। উত্তরপ্রদেশ থেকে আসা ট্রাকে ফেনসিডিল বোঝাই ছিল, সেটা পশ্চিমবঙ্গ থেকে আসা ট্রাকে ভরে সীমান্তের ওপারে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। দুই চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদ করে তাদের অন্য সহযোগীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে সাঁকরাইল থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


You might also like!