Breaking News

 

West Bengal

2 years ago

WBJEE result 2023: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে শুক্রবার, টুইট করে জানালেন ব্রাত্য বসু

Bratya Basu
Bratya Basu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবুধবার প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। তার ঠিক ২ দিন বাদেই শুক্রবার প্রকাশিত হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি টুইট করে এই কথা জানান। পরীক্ষার্থীরা wbjeeb.nic.in-তে গিয়ে ফলাফল দেখতে পারবেন। গত ৩০ এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল।

ব্রাত্য বসু টুইটে লেখেন- 'পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে শুক্রবার বেলা ২.৩০-এর সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার। তাঁরা তাঁদের র‌্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন। সকল পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।'

You might also like!