West Bengal

3 years ago

siliguri:বস্তা খুলতেই বেরিয়ে এল তিন কিলোগ্রাম ওজনের হাতির দাঁত, শিলিগুড়িতে ধৃত এক পাচারকারীও

Siligur
Siligur

 

শিলিগুড়ি, ৫ মার্চ: প্রায় তিন কিলোগ্রাম ওজনের একটি হাতির দাঁত-সহ এক পাচারকারীকে গ্রেফতার করলেন জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা। শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। ধৃত ব্যক্তির নাম মণিকান্ত গোয়ালা। সে আলিপুরদুয়ারের বাসিন্দা। বন দফতরের মতে, হাতির দাঁতটি প্রায় ৩ ফুট লম্বা। সেটার ওজন ৩ কিলোগ্রাম। সেটার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

বন দফতর সূত্রে দাবি, ধৃত জানিয়েছেন, ওই দাঁতটি আনা হয়েছিল অসম থেকে। সেটা বিক্রি করাই উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন ধৃত। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে অভিযান চালান বন দফতরের আধিকারিকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক থেকে একটি বস্তা নিয়ে নামেন দু’জন। তাঁদের দেখে এগিয়ে যান বন দফতরের আধিকারিকরা। বিপদ বুঝে এই সময় এক জন পালিয়ে যায়। তবে মণিকান্তকে বস্তা-সহ ধরে ফেলেন বনকর্মীরা। বস্তায় তল্লাশি করতেই বেরিয়ে আসে হাতির দাঁত।


You might also like!