Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

silchar:শিলচরে প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাধীনতার কার্যসূচি

Freedom agenda in management of administration in Silchar
Freedom agenda in management of administration in Silchar

 

শিলচর (অসম) : সারাদেশের সঙ্গে আগামী ১৫ আগস্ট শিলচরেও যথাযোগ্য মর্যাদায় ৭৭ তম স্বাধীনতা দিবস পালনের জন্য প্রস্তুতি এগিয়ে চলেছে । এই উপলক্ষে ১৫আগস্ট সকাল ৯ টায় শিলচর শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সমবেত কুচকাওয়াজ সাংস্কৃতিক কার্যক্রম। এর আগে সকাল সাড়ে পাঁচটায় শহরের স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সংগীত প্রচারের মধ্য দিয়ে শুরু হবে দিবসটি পালনের কার্যসূচি।

এরপর সকাল ৭টায় বেসরকারী ভবনে এবং সকাল ৭টা ৪৫ মিনিটে সরকারি ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮ টায় থাকছে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করার স্থল অভিমুখে ছাত্র-ছাত্রীদের শোভাযাত্রা, সকাল ৮ টা ৩৫ মিনিটে গান্ধীবাগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ,৮ টা ৪৫ মিনিটে গান্ধীবাগে শহীদ তর্পণ, সকাল ১১ টায় ‌ রেডক্রস ও শিশু হাসপাতালে ১১টা ২০ মিনিটে জেলের কয়েদিদের মধ্যে ফলমূল ও মিষ্টি বিতরণ। এছাড়া সাড়ে ১১ টায় ফলমূল ও মিষ্টি বিতরণ থাকছে, নির্মলা ওরফের হাউস নারী শিক্ষাশ্রম লায়ন আই হসপিটাল কাছাড় ক্যান্সার হসপিটাল, মেহেরপুরের ডিস্টিটিউট হোম, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, শ্রীকোনার সুন্দরী মোহন সেবা সদন, এস এম দেব সিভিল হাসপাতাল, এবং নিবেদিতা শিশু গৃহে।

বেলা ১টায় থাকছে কমিউনিটি ফিস্ট , বিকেল ৩ টায় নৌকা দৌড়, বিকেল সাড়ে ৪-৩০ এ ডিএস এ গ্রাউন্ডে ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন একাদশ এবং ডিএস এ একাদশ এর মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ, সন্ধ্যা ছয়টায় শহরে মনীষীদের মর্মর মূর্তিতে এবং সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা। প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এইসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে অংশ নিতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

You might also like!