Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Massive landslides in Sikkim:ভারী বৃষ্টির জেরে সিকিমে ভয়াবহ ধস, মৃত্যু শিশুর

Severe landslides in Sikkim due to heavy rains, a child died
Severe landslides in Sikkim due to heavy rains, a child died

 

গ্যাংটক  : ভারী বৃষ্টির জেরে সিকিমে ভয়াবহ ধসে মৃত্যু হয়েছে এক শিশুর । একইসঙ্গে ওই এলাকায় একাধিক রাস্তায় ধস নেমেছে। এতে বন্ধ হয়েছে অনেকগুলি রাস্তা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সিকিম এলাকায় ধস নেমেছে। সেখানের লোয়ার লুংচক এলাকায় মৃত্যু হয়েছে বছর চারেকের এক শিশুর। জানা গিয়েছে, ধসের জেরে সেখানে নর বাহাদুর ছেত্রী নামে একজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাতেই শিশুটির মৃত্যু হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, এই ধসের কারণে বন্ধ পশ্চিম সিকিম জেলার অধিকাংশ রাস্তা। এদিকে, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, সিকিম এবং বিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।


You might also like!