West Bengal

2 years ago

Tripura Assembly:ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু, বিরোধীদের হইহট্টগোল

Session of Tripura Assembly begins, opposition riots
Session of Tripura Assembly begins, opposition riots

 

আগরতলা, ৭ জুলাই  : ত্রিপুরা বিধানসভার অধিবেশনের শুরুতেই ট্রেজারি বেঞ্চের বিধায়ক যাদব লাল নাথের নীল ছবি কান্ডে উত্তপ্ত বিধানসভা। বিরোধী দলের হইহট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট ভাষণ শুরু করেছেন।

শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। চারদিনের এই অধিবেশন চলবে ১৩ জুলাই পর্যন্ত। বাজেট অধিবেশনের প্রথম দিনেই ট্রেজারি বেঞ্চের বিধায়ক যাদব লাল নাথের নীল ছবি কান্ডে বিরোধীদের হইহট্টগোলে বিধানসভায় শুরু উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী দলের হইহট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট ভাষণ শুরু করেছেন।

You might also like!