West Bengal

3 years ago

Snowfall in Sandakfu: বরফের চাদরে ঢাকল সান্দাকফু, দার্জিলিংয়ে শিলাবৃষ্টি

Snowfall in Sandakfu (File Picture)
Snowfall in Sandakfu (File Picture)

 

দার্জিলিং, ২৩ এপ্রিল : গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের । এমন সময় বরফের চাদরে ঢাকল সান্দাকফু । এপ্রিল মাসেও ঠান্ডা আবহাওয়া অনুভব করছেন স্থানীয়রা। বরফ দেখতে দলে দলে পর্যটক দার্জিলিং থেকে সান্দাকফু ছুটছেন। অসময়ে বরফ দেখতে পেয়ে খুশি ভ্রমণপ্রিয় মানুষেরা। এদিকে, দার্জিলিংয়ের বেশকিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলে খবর।

রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তাপপ্রবাহ থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

You might also like!