West Bengal

3 years ago

Road Accident : পূর্ব বর্ধমানে বাসের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ; মৃত্যু চালকের, আহত এএসআই-সহ তিন

Road Accident
Road Accident

 

আউশগ্রাম, ৬ মার্চ : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন পুলিশের গাড়ির চালক। আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক-সহ পুলিশের দুই কর্মী। সোমবার সকালে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার ইলামবাজার গুসকরা রোডের বাগড়াই ব্রীজের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত পুলিশ কর্মীদের মধ্যে এক জন এএসআই এবং বাকি দু’জন কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার পদে কর্তব্যরত। মৃত গাড়ি চালকের নাম বিশ্বনাথ মুর্মু। তিন আহতের নাম কমলেশ সিং, শ্রীকান্ত সিনহা এবং আশিস প্রামাণিক।

সোমবার ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পেট্রোলিংয়ে বেরোনো পুলিশের গাড়িটি বাগড়াই ব্রিজের নীচ থেকে উপরে উঠছিল। সেই সময় ওই বাস মোরবাঁধ থেকে গুসকরার দিকে যাচ্ছিল। পুলিশের গাড়ি ব্রিজের উপরে উঠতেই দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। আহতদের উদ্ধার করে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

You might also like!