Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Weather forercast of Bengal: দেবীপক্ষে বৃষ্টি শুরু, নিম্নচাপের ভ্রুকুটিতে চিন্তা পুজো নিয়ে

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর : কমবেশি বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হচ্ছে ঠিকই, আবার ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। সোমবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন। হালকা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে এখনই আবহাওয়া শুকনো হচ্ছে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে অর্থাৎ চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ক্রমে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। ফলে দুর্গাপুজোতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি বেশি হতে পারে পুজোর শেষ দিকে। নিম্নচাপের ভ্রুকুটিতে এখন দুশ্চিন্তা পুজো দিনগুলি নিয়ে।

You might also like!