West Bengal

2 years ago

Attack on procession in Chopra:চোপড়ায় মিছিলে হামলার জেরে পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ, উঠল দোষীদের গ্রেফতারের দাবি

Protests in front of police outpost due to attack on procession in Chopra
Protests in front of police outpost due to attack on procession in Chopra

 

চোপড়া, ৩ জুলাই : উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের মিছিলে গুলি চালানো ও দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে শামিল হল সিপিআই (এম) ও কংগ্রেস। সোমবার দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রাজ্য সড়কে বসে আন্দোলন শুরু করেন তাঁরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৃত সিপিআই (এম) কর্মী মনসুর আলমের বাবা মইনুল হক ও তাঁর পরিবারের সদস্যরা, এছাড়া রয়েছেন কংগ্রেস নেতা অশোক রায়, দলের ব্লক সভাপতি মহম্মদ মসিরুদ্দিন, সিপিএম নেতা বিদ্যুৎ তরফদার, মকলেস্বর রহমান সহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত ১৫ জুন পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা করতে যাওয়ার পথে সিপিআই (এম) ও কংগ্রেসের মিছিলের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই মিছিলে গুলিবিদ্ধ হন ৩ সিপিআই (এম) কর্মী। তার মধ্যে মনসুর আলমের মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত তৃণমূল। যদিও তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ অস্বীকার করা হয়। সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে সিপিএম এবং কংগ্রেস।


You might also like!