Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Two bags of bombs recovered in Ghutiari:ঘুটিয়ারিতে উদ্ধার দুই ব্যাগ বোমা, তৃণমূল কংগ্রেস কর্মীকে 'ফাঁসানোয়' অভিযুক্ত পুলিশ

Two Bag bomb recopvered in Ghutiyari
Two Bag bomb recopvered in Ghutiyari

 

ঘুটিয়ারি শরীফ, ১০ জুন : ইতিমধ্যেই ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। আর ভোট ঘোষণা হতেই দুই ব্যাগ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ সুভাষ পল্লী এলাকায়। সেখানে শনিবার সকালে দুই ব্যাগ তাজা বোমা উদ্ধার হয়েছে একটি ফাঁকা এলাকা থেকে। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই বোমা মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করছে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ।

যদিও স্থানীয় মানুষদের দাবি, এই বোমা পুলিশই সকালে রেখে গিয়েছে। তারপর নিজেরাই সেই বোমা ভর্তি ব্যাগের ছবি তুলেছে। কালা বলে যাকে পুলিশ আটক করেছে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে পুলিশ বলে অভিযোগ। ভোটে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল কালার সেই কারণেই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের আরও দাবি, এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে। সেই কারণে মাদার তৃণমূলের কর্মী কালাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য পুলিশের সঙ্গে যোগসাজস এই করেছে যুব তৃণমূল। যদিও অভিযোগ মানতে চায়নি পুলিশ বা যুব তৃণমূল কর্মীরা।






You might also like!