West Bengal

3 years ago

Tiger Estimation of Sundarban : সুন্দরবনে বেড়েছে দক্ষিণরায়ের সংখ্যা, রিপোর্ট প্রকাশ করলেন মোদী

Tiger Estimation of Sundarban
Tiger Estimation of Sundarban

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুন্দর বনের মধু আর বাঘ জগৎ বিখ্যাত। ২০২০-২১ সালে বন দফতরের তরফে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তুলে গণনা করা হয়েছিল, সেই গননায় সুন্দরবনে ৯৬টি বাঘ মিলেছিল।সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক রিপোর্ট অনুযায়ী, গোটা দেশের পাশাপাশি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে। স্বাভাবিক ভাবে এ খবর আরও বেশি সংখ্যায় পর্যটক টেনে আনবে বলে আশাবাদী সুন্দরবন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা। 

২০২২ সালের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন (এআটিই)-র রিপোর্ট রবিবার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা কমপক্ষে ১০০। অন্য দিকে, গোটা দেশে বাঘের সংখ্যা ৩,১৬৭।

বন দফতর সূত্রে খবর, সুন্দরবনের বাঘগণনার জন্য জঙ্গলের নানা জায়গায় স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিল। সে সব ক্যামেরায় তোলা ছবি বিচার-বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করেছেন ব্যাঘ্র বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, ১০০টি বাঘের ছবি ক্যামেরায় ধরা পড়েছে। তবে এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। কারণ, ক্যামেরার সামনে যে বাঘগুলি আসেনি, এই রিপোর্টে তাদের সম্পর্কে কোনও পরিসংখ্যান নেই। ফলে সুন্দরবনে বাঘের সংখ্যা একশোর বেশি থাকতেই পারে।তবে এই গননায় ব্যাঘ্র শাবকদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে সূত্রের খবর। 

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, ‘‘ঠিক মতো সংরক্ষণের কারণেই বিগত কয়েক বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’’বন দফতর জানিয়েছে, ২০১৮ সালের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনে ৮৫টি বাঘ ছিল।  ২০২০-২১ সালে তা বৃদ্ধি পেয়ে দাড়ায় ৯৬টি তে। এবারের সমীক্ষা বলছে স  সংখ্যা ১০০ পার করেছে।  

উল্লেখ্য, এ বার মোট ১,১৪৬টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। সে ক্যামেরাগুলিতে ওঠা ছবি দীর্ঘ দিন ধরে বিচার-বিশ্লেষণ করে সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণ করেছেন ব্যাঘ্র বিশেষজ্ঞরা।

You might also like!