West Bengal

2 years ago

Uttarakhand:'মাতৃশক্তি'-র উন্নতির জন্য ঐতিহাসিক কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদী : ধামি

Pushkar Singh Dhami
Pushkar Singh Dhami

 

সাগর, ২০ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ধন্যবাদ জানিয়েছেন। সংসদে এই বিল উত্থাপন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মোদী ‘মাতৃশক্তি’-র উন্নতির জন্য ঐতিহাসিক কাজ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। ‘মাতৃশক্তি’-র ৩৩ শতাংশ সংরক্ষণের জন্য মহিলা সংরক্ষণ বিল আনা হয়। ধামি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি মহিলাদের উন্নতির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

মঙ্গলবার নতুন সংসদ ভবনে লোকসভার প্রথম অধিবেশনে বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিলের নাম দেওয়া হয়েছে ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’।

You might also like!