West Bengal

3 years ago

Panchayat members of Trinamool joined BJP: হনুমান জয়ন্তীর দিন বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা

Panchayat members of Trinamool joined BJP
Panchayat members of Trinamool joined BJP

 

বীরপাড়া, ৬ এপ্রিল : আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সদস্যা । বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিন বীরপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরবিটি এলাকার তৃণমূল সদস্যা গঙ্গা তামাং যোগ দিলেন বিজেপিতে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা। উপস্থিত ছিলেন দলের ১ নম্বর মণ্ডল সভাপতি রাহুল লোহার, সাধারণ সম্পাদক সুরেশ শা প্রমুখ।

গঙ্গার অভিযোগ, দলে গুরুত্ব পাচ্ছিলেন না তিনি। সরকারি কাজে তাঁকে এড়িয়ে তৃণমূলের নেতারা নাক গলাচ্ছিলেন। সম্মানের অভাব বোধ করায় তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

এদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের পালটা বক্তব্য, একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। তাঁকে সাবধানও করা হয়েছিল। আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁর টিকিট পাওয়া কোনওমতেই সম্ভব ছিল না। তাই তিনি দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গঙ্গা।

You might also like!